দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি
বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...
Health experience | Write here | Write and share your health experience to help community.
Fahima Akter
Thursday, August 12, 2021

ব্লুটুথ হেডফোনে রয়েছে ইলেকট্রম্যাগনেটিক তরঙ্গ। যেটার ফলে খুব দ্রুত মস্তিষ্কের ক্ষতি হতে পারে। ২০১৬ সাল প্রথম ব্লুটুথ হেডফোন আসার পর বাজারে এটার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। যদিও প্রযুক্তি ক্রমাগত বিকশিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং স্বাস্থ্যের বিপদ সম্পর্কে প্রতিটি মানুষেরই সতর্ক হওয়া উচিত ।
ব্লুটুথ হেডফোনগুলির দীর্ঘায়িত ব্যবহার মানুষের মস্তিষ্কের জন্য ভয়ঙ্কর খারাপ হতে পারে। এমনকি ক্যান্সারের উৎস হিসাবেও কাজ করতে পারে। ইন্টারনেটে প্রচারিত বিশেষজ্ঞদের দ্বারা গবেষণায় বলা হয়েছে যে ব্লুটুথ হেডসেট এবং ছোট হেডফোনগুলি মস্তিষ্কে বিকিরণ পাম্প করতে পারে এবং সম্ভাব্য ক্যান্সার সৃষ্টি করতে পারে যা উদ্বেগজনক হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন যেহেতু, হেডফোনগুলি সাধারণত কানের গভীরে রাখা হয়, তাই গুরুত্বপূর্ণ টিস্যুগুলি উচ্চ স্তরের রেডিও ফ্রিকোয়েন্সিগুলির সংস্পর্শে আসে। বছরের পর বছর ধরে, গবেষকরা এটাও উত্থাপন করেছেন যে ব্লুটুথ হেডসেটগুলি নন-আয়নাইজিং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে,যা স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করে থাকে। গর্ভাবস্থায় এই ধরনের ডিভাইস এবং গ্যাজেটগুলি দীর্ঘদিন ব্যবহার করে থাকলে স্বাভাবিক গর্ভাবস্থার জন্য বেশি ঝুঁকি হয়ে দাঁড়ায়। সেইসাথে মনোযোগ ঘাটতি, এডিএইচডি, সহ শিশুদের জন্ম দেওয়া সহ ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। টিনিটাসে, মস্তিষ্কের টিউমারের ঝুঁকিও বিদ্যমান।
মানুষ প্রতিদিনের কার্যক্রমে হেডফোন ব্যবহারে অভ্যস্ত। গান শোনা, কথা বলা, ভিডিও কল সবকিছুতেই হেডফোন ব্যবহার করে থাকে। দিনের বেশিরভাগ সময়ই অনেক মানুষের কানে এই হেডফোন লেগেই থাকে। যার কারণে অনেক মারাত্মক ক্ষতি হতে পারে।
১. শ্রবণের সমস্যা : হেডফোন কানে দিয়ে মানুষ ফুল পাওয়ারে গান শুনে। যার কারণে শব্দ গুলো একদম কানের গভীরে চলে যায়। ফুল পাওয়ারে হেডফোন কানে দিয়ে গান শোনা একেবারেই উচিত নয়। শব্দ গানের গভীরে গিয়ে অনেক সমস্যা করে, যার কারণে অনেক ক্ষন কানে হেডফোন দিয়ে কিছু শোনা ঠিক না, মাঝখানে অবশ্যই বিরতি দিতে হবে।
২. বাতাস প্রবেশে বাধা সৃষ্টি : এখনকার হেডফোনের কোম্পানি গুলো অনেক বেশি নজর দিয়ে হেডফোন গুলো বানিয়ে থাকে৷ যার কারণে হেডফোন কানে দিলে সাউন্ডের পরিমাণ অনেক পাওয়া যায়। এতে করে বাহিরের বাতাস কানে ঢুকতে পারে না। যেটা কানের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে থাকে।
৩. ইনফেকশন : এক জনের ব্যবহার করা হেডফোন আরেক জনের ব্যবহার করতে হয় না। কেননা প্রতিটি মানুষের কানের মধ্যে কিছু না কিছু ব্যাকটেরিয়া থাকে। যার কারণে অন্যের ব্যবহৃত হেডফোন কানে দেওয়া ঠিক না।
৪. কানে ব্যাথা : দিনের অধিকাংশ সময় যদি কেউ কানে হেডফোন দিয়ে রাখে তাহলে কান ব্যাথা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। যার কারণে টানা দীর্ঘসময় কানে হেডফোন দিয়ে রাখা ভালো না।
৫. মস্তিষ্কের প্রভাব : কানের সাথে মস্তিষ্কের সম্পর্ক সরাসরি। কানের মধ্যে কিছু হলে সবার আগে প্রভাব পরে মস্তিষ্কের উপর। ইলেকট্রম্যাগনেটিক তরঙ্গ দিয়ে হেডফোন বানানো হয়ে থাকে। অন্যান্য হেডফনের তুলনায় ব্লুটুথ হেডফোন যার কারণে মস্তিষ্কের উপর বেশি ক্ষতিকর প্রভাব ফেলে থাকে।
মনে রাখতে হবে যে ব্লুটুথ ডিভাইস এবং অন্যান্য নির্দিষ্ট বিকিরণ-নির্গত ডিভাইসগুলির স্বাস্থ্যের জন্য বিপদ জনক। সেলফোন এবং অন্যান্য বড় গ্যাজেটের মাধ্যমে বিকিরণ এবং EMT তরঙ্গ মানুষকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন করে। প্রতিটি মানুষের উচিত হেডসেট সীমিত ভাবে ব্যবহার করা । এটাও জানা উচিত যে সেলফোন এবং ডিজিটাল ডিভাইসের বহু ব্যবহার নির্দিষ্ট ধরনের ক্যান্সার এবং জীবনযাত্রার ব্যাধি ছাড়াও অন্যান্য অনেক স্বাস্থ্য প্রভাবের সাথে জড়িত। অতএব, এটির ব্যবহার সর্বদা কমাতে হবে।
১.ব্যবহারের প্রয়োজন না হলে হেডসেট/ ফোন/ অন্যান্য গ্যাজেট শরীর থেকে দূরে রাখতে হবে।
২. বিছানায় হেডফোন নিয়ে ঘুমানো যাবে না।
৩. ফোন কল করতে বা ভিডিও দেখার জন্য হেডসেট ব্যবহার না করার চেষ্টা করতে হবে।
৪. ব্যবহারের প্রয়োজন না হলে কান বা মাথা থেকে ওয়্যারলেস ডিভাইসগুলো সরিয়ে রাখতে হবে ।
ব্লুটুথ হেডফোন ব্যবহারের সময় এটার ক্ষতিকর দিকগুলো মাথায় রাখতে হবে। অতিরিক্ত এটি ব্যবহার করা ঠিক না। নিজেদের সচেতনতা নিজেদেরকেই তৈরি করে নিতে হবে।
SHARE THIS
Share
dry fever hiv infection gastric cancer hypotension swine flu cancer cavities helicobacter pylori heart failure hypertension acute pain depression nervousness herpes simplex excessive sweating dry skin colon cancer gerd folic acid psoriatic arthritis skin grafts hepatitis a dementia pneumonia atherosclerosis laryngitis edema back pain calcium supplement salmonellosis inflammation stiffness polycystic ovary syndrome prevention of tuberculosis fibromyalgia
বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...
1 Like
স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...
2 Like
অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...
2 Like
সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরি ভাবে থেকে সহবাস করবে। মহান ...
1 Like
মাসিকের সময়ে শারীরিক মিলন করলে গর্ভধারনের সম্ভাবনা থাকে না, তবে এই সময়ে শারীরিক মিলন থেকে ...
1 Like
পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...
1 Like
গত পর্বে লিখা হয়েছিল কিভাবে ক্রাঞ্চেস (Crunches) করবেন। না পরে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে ...
1 Like
পানির সঙ্গে প্রতিদিন অন্তত একবার করে মধু মিশিয়ে পান করতে পারলে তা আমাদের শরীরের জন্য ভালো। ...
0 Like
New to Welfarebd? Sign up
Subscribe to our newsletter & stay updated
0