Health experience | Write here | Write and share your health experience to help community.

ত্বকের সুন্দর্য বারাতে চান? কিছু জটিল রোগ থেকে বাঁচাতে চান? পান করুন ডাবের পানি

Sheza Afrin Saturday, August 25, 2018


এই গরমে ডাবের পানির মত শান্তি আর মনেহয় কিছুতে নাই। এই ডাবের পানি শুধু যে মনে শান্তি আনে তা নয়। শরীরকে ভালো রাখতেও এর উপকারিতা অনেক। একাধিক গবেষণায় দেখা যায়, সারা বছর ধরে যদি কোন ব্যক্তি নিয়ম করে ডাবের পানি পান করেন, তাহলে অনেক রোগ শরীরের ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, ডাবের পানিতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীরে গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন ধরুন..


শরীরের প্রতিটি কোণায় উপস্থিত ক্ষতিকারক টক্সিক উপাদান বের করে দিতে এই প্রকৃতিক উপাদানটির কোনও বিকল্প নাই। এটা শরীরকে বিষমুক্ত করে। প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে ডাবের পানি কিডনির কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে শরীরে উপস্থিত টক্সিন উপাদান ইউরিনের সাথে বের করে দিয়ে নানারকম জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনাও কমায়। তাই তো প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস ডাবের পানি পান করুন।


একাধিক গবেষণায় দেখা গেছে, ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম, হাড়কে শক্ত-পোক্ত করে তোলার পাশাপাশি হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এতে উপস্থিত ম্যাগনেসিয়ামও এক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। বুড়ো বয়সে যদি নানারকম হাড়ের রোগে আক্রান্ত হতে না চান, তাহলে সকাল সকাল উঠে এক গ্লাস ডাবের পানি পান করতে ভুলবেন না।


২০১২ সালে হওয়া জার্নাল ফুড অ্যান্ড ফাংশন স্টাডিসে দেখা গিয়েছিল ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ডায়াটারি ফাইবার ইনসুলিনের কাজকরার ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে।


ডাবের পানি পানির ঘাটতি মিটায়। সেই সাথে এতে উপস্থিত ইলেকট্রোলাইট কম্পোজিশান ডায়ারিয়া, বমি এবং অতিরিক্ত ঘামের পর শরীরের ভিতরে খনিজের ঘাটতি মেটাতেও বিশেষ ভূমিকা পালন করে। এই কারণেই তো গরমকালে ডাবকে প্রতিদিনের সঙ্গী করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।


ডাবের পানি শরীর এবং ত্বকের বয়স কমায়। খাতা কলমে বয়স বাড়লেও শরীরের বয়স কি ধরে রাখতে চান? তাহলে আজ থেকেই খালি পেটে ডাবের পানি খাওয়া শুরু করুন। দেখবেন উপকার পাবেন! আসলে ডাবের পানিতে আছে সাইটোকিনিস নামে একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পরতে দেয় না। সেই সাথে ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।


গবেষণায়  দেখা গেছে ডাবের পানিতে উপস্থিত বেশ কিছু উপকারি এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য় করে থাকে। ফলে এটা ওজন কমাতে সাহায্য করে।




Share

You May Like

Cloud categories

whooping cough gastric cancer dandruff reduces wrinkles peritonitis heart disease scratches laryngitis myalgia hiv infection gastric problems upper respiratory tract acute myocardial infarction cardiovascular disease flu atherosclerosis ischemic stroke dizziness hyperuricemia pain and fever emergency contraception hypertension salmonellosis heartburn lactose intolerance bacterial infections gum disease hormone replacement therapy vaginal dryness alcoholism rashes nausea immunodeficiency skin cavities tetanus

নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন বিশেষজ্ঞরা

অনেকেই আছেন যারা অন্তরঙ্গ মুহূর্তে নাভিতে জিভ দিয়ে থাকেন । বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে ...

0 Like

শীতকালে সর্দি, কাশি, নাক বন্ধ স্বাভাবিক ব্যাপার তবে যারা দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করছেন তাদের কিছুটা সতর্ক হওয়া দরকার

কিছু কিছু নাকের ড্রপ আছে যা দীর্ঘদিন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে স্যাল ...

2 Like

কিভাবে ঘরে বসেই অবাঞ্ছিত লোম দূর করবেন

এই অবাঞ্ছিত লোমের কারণে অনেককে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন বিউটি টিট্রমেন ...

2 Like

পানির সঙ্গে অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে যেসব উপকার পাবেন

পানির সঙ্গে প্রতিদিন অন্তত একবার করে মধু মিশিয়ে পান করতে পারলে তা আমাদের শরীরের জন্য ভালো। ...

0 Like

কিভাবে বয়সের ছাপ বা বলিরেখা নিয়ন্ত্রণে রাখবেন।

বয়সের ছাপ একটা স্বাভাবিক ব্যপার। বয়স হলে এটা হবেই। তবে গবেষণায় দেখা গেছে  ভাত বয়সের ছ ...

1 Like

দৈনিক যে সমস্ত কাজ আমাদের ভাল রাখতে পারে

দৈনিক ১টি আপেল খান।     কোন ডাক্তার লাগবে না! দৈনিক ৫টি বাদা ...

0 Like

মুখে দুর্গন্ধ হলে তাৎক্ষনিক কিভাবে দূর করবেন।

লবঙ্গকে আমরা কেবল মসলা হিসাবেই চিনি, এর হরেক রকম গুণের কথা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। এই ...

0 Like

সাধারণ সর্দি জ্বর থেকে দ্রুত কিভাবে মুক্তি পাবেন

সর্দি জ্বর আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি রোগ । একে ঠাণ্ডাজনিত সাধারণ সর্দি বলা যায় । এ ...

0 Like