দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি
বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...
Health experience | Write here | Write and share your health experience to help community.
Fahima Akter
Sunday, November 07, 2021

যে রোগের ফলে অস্থি সন্ধিস্থল গুলোতে বেদনাদায়ক ও শক্ত অনুভব হয় তাকে অস্টিওআর্থারাইটিস বলা হয়। অস্টিওআর্থারাইটিস রোগে সাধারণত মধ্যবয়সী মানুষেরা বেশি আক্রান্ত হয়ে থাকে। অস্টিওআর্থারাইটিস রোগ অনেক জটিল একটি অবস্থা, যেটার কারণে শরীরের জয়েন্টগুলি ধ্বংস হয়ে যায় এবং হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মানুষের বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থারাইটিসের ব্যাথা আরো বাড়তে শুরু করে।
আমাদের দেশের অধিকাংশ মানুষই অস্টিওআর্থারাইটিসের কারণে হাটুতে ব্যাথা অনুভব করে থাকে। পুরুষদের তুলনায় মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। যেকোনো কারণেই অস্টিওআর্থারাইটিসের ব্যাথা দেখা দিতে পারে। যেসব ব্যক্তিরা ছোটবেলায় খেলাধুলা করতে গিয়ে জয়েন্টে ব্যাথা পেয়েছে, অতিরিক্ত খেলাধুলা করেছে তাদের অস্টিওআর্থারাইটিসের ব্যাথা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।
১/ স্থূলতা: স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে হাঁটু, নিতম্ব এবং মেরুদণ্ডে অস্টিওআর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২/ বার্ধক্য: ৪০-৬০ বছরের বেশি বয়সের বেশিরভাগ মানুষ অস্টিওআর্থারাইটিস বিকাশ করে। কিন্তু বয়স ভেদে রোগের তীব্রতা ভিন্ন হতে পারে।
৩/ জয়েন্ট ইনজুরি: জয়েন্টের কোন আঘাত বা পুনরাবৃত্তিমূলক জয়েন্ট স্ট্রেসের কারণে অস্টিওআর্থারাইটিস হতে পারে।
৪/ বংশগত: কিছু লোক উত্তরাধিকারসূত্রে বিকৃত কার্টিলেজ পেতে পারে। এটি জয়েন্টগুলির দ্রুত অবনতি এবং অস্বাভাবিকতার দিকে নিয়ে যেতে পারে।
১/ বিশ্রামের পরে দাড়াতে গেলে পায়ের হাড় শক্ত হওয়া।
২/ জয়েন্টে ব্যাথা, ফুলে যাওয়া এবং শক্ত হওয়া৷
৩/ শারীরিক চাপের ফলে জয়েন্টগুলোতে ব্যাথা অনুভব হওয়া।
অস্টিওআর্থারাইটিসের ব্যাথা প্রথমবার হলেই সাবধান হয়ে যেতে হবে। এই ব্যাথা যেহেতু হাটুতে, পায়ের গোড়ালিতে হয়ে থাকে সেই জন্য সঠিক মাপের জুতা নির্ধারণ করতে হবে। কেননা শক্ত জুতা পায়ের ব্যাথা বাড়িয়ে দেয়। সেইজন্য জুতা কেনার সময় নরম সোল যুক্ত জুতা ব্যবহার করতে হবে। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত এবং পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে। সবুজ শাক-সবজি, ব্রকোলি, গাজর, ছোলা, ডিম, দুধ ইত্যাদি খাবার খেতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে। এছাড়াও অনেকে ঘরোয়া উপায়ে ব্যাথা যুক্ত স্থানে জিরা, মেথি এবং তেল ম্যাসাজ করে থাকে এতে করে বাতের ব্যাথাও কিছুটা নিরাময় করা সম্ভব হয়।
এছাড়াও নিয়মিত ব্যায়াম, ওয়ার্ক-আউট এর মাধ্যমে অস্টিওআর্থারাইটিসের ব্যাথা কমানো যায় । রোগীকে তাদের জয়েন্টগুলোকে বিশ্রাম এবং বাতের ব্যাথা উপশম করার জন্য চিকিৎসকরা নিয়মিত হাঁটার পরামর্শও দিয়ে থাকে। রোগীকে কখনও কখনও এমন ঔষধ দেওয়া হয় যা জয়েন্টগুলোতে ব্যাথা কমাতে সাহায্য করে । যেহেতু মানুষের বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থারাইটিসের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেইজন্য শিশুদের ছোট বেলা থেকেই বিভিন্ন রকম ব্যায়াম, ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে রাখতে হয়। এতে করে পরবর্তীতে তারা এই ব্যাথায় কম ভুগে থাকে।
অস্টিওআর্থারাইটিস নির্ণয়ের মধ্যে রয়েছে শারীরিক পরীক্ষা, এক্স-রে, ব্যাথার অবস্থান এবং ব্যাথার ধরণ। কিছু ক্ষেত্রে, আর্থ্রাইটিসের ধরন নির্ধারণের জন্য রক্ত পরীক্ষাও করা হয়। জয়েন্টগুলোতে তরল জমেছে কিনা তাও ডাক্তার পরীক্ষা করেন। যদি তরল জমে থাকে, ডাক্তার অন্যান্য রোগ শনাক্ত করার জন্য কিছু তরল অপসারণ করতে পারেন।
অস্টিওআর্থারাইটিস থেকে সম্পূর্ন ভাবে নিরাময় পাওয়া সম্ভব না। তবে ঔষধ এবং চিকিৎসার মাধ্যমে অস্টিওআর্থারাইটিসের ব্যাথা অনেকটা কমানো যায়। নিম্নের কিছু কিছু উপায়ে অস্টিওআর্থারাইটিসের ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়, যেমন-
১/ অ্যাসিটামিনোফেন: অ্যাসিটামিনোফেন নামক ঔষধটি সেবনের ফলে অস্টিওআর্থারাইটিস থেকে কিছুটা নিরাময় পাওয়া যায়। তবে অতিরিক্ত অ্যাসিটামিনোফেন গ্রহণের ফলে লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
২/ নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (এনএসএআইডি): এনএসএআইডি অস্টিওআর্থারাইটিসের উপসর্গগুলি উপশম করতেও সাহায্য করে। এনএসএআইডি নেওয়ার ফলে অনেক মানুষের পেট খারাপ, কার্ডিওভাসকুলার সমস্যা, লিভার ক্ষতি, কিডনি ক্ষতি এবং রক্তপাত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে । ব্যাথা উপশম করার জন্য এনএসএআইডি ঔষধ না খেয়ে যদি এনএসএআইডি জেল ব্যবহার করা হয় তাহলে ভালো করে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম থাকে।
৩/ ডুলোক্সেটিন (সিম্বাল্টা): সাধারণত এই ঔষধটি এন্টিডিপ্রেসেন্ট হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এটি দীর্ঘস্থায়ী ব্যাথার চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়।
৪/ শারীরিক থেরাপি জয়েন্টের চারপাশের পেশীগুলিকে শক্তিশালী করতে, নমনীয়তা বাড়াতে এবং ব্যাথা কমাতে সাহায্য করতে পারে। সাঁতার এবং হাঁটার মতো নিয়মিত মৃদু ব্যায়াম সমানভাবে কার্যকর হতে পারে।
৫/ কর্টিসোন ইনজেকশন, তৈলাক্তকরণ ইনজেকশন হাড়কে পুনরায় সাজানো এবং অস্টিওআর্থারাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
৬/ জয়েন্ট রিপ্লেসমেন্ট সহ অন্যান্য অস্ত্রোপচার পদ্ধতি এবং বিকল্প চিকিৎসার মাধ্যমে অস্টিওআর্থারাইটিসের ব্যাথা উপশম করা সম্ভব।
SHARE THIS
Share
severe eczema night blindness bacterial vaginal dryness type 2 diabetes vitamin-b heart disease jaundice iron deficiency cancer gonorrhea common cold tia flatulence pink eye lung hemorrhoids throat infections cardiovascular disease sleep disorder cold sores angina lichen surgery irritable bowel syndrome sinusitis joint pain migraine headache cardiac arrest hair loss mania laryngitis muscle spasm coronary artery rheumatoid arthritis non-gonococcal urethritis
বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...
1 Like
স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...
2 Like
অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...
2 Like
নাক বন্ধে নাকের ড্রপ ব্যবহারে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?উত্তর: কিছু কিছু নাকের ...
0 Like
আজকাল নিরাপত্তার উদ্দেশ্যে সিসি ক্যামেরা মানে গোপন ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে। আবার বেশ কিছ ...
2 Like
কিছু কিছু নাকের ড্রপ আছে যা দীর্ঘদিন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে স্যাল ...
2 Like
পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...
1 Like
গত পর্বে লিখা হয়েছিল কিভাবে ক্রাঞ্চেস (Crunches) করবেন। না পরে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে ...
1 Like
New to Welfarebd? Sign up
Subscribe to our newsletter & stay updated
0