Health experience | Write here | Write and share your health experience to help community.

ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ সমূহ ও এর প্রতিকার

Fahima Akter Wednesday, September 15, 2021


সারা পৃথিবীর মানুষ এখনো কোভিড-১৯ রোগে জর্জরিত। ৩৭ লাখের বেশি মানুষ এই রোগে মারা গিয়েছে এবং ১৭ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত। এখনো মহামারি ঠিক না হওয়াতেই ব্লাক ফাঙ্গাস নামে আরেকটি রোগ বের হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস একটি ছত্রাক জনিত রোগ। ব্লাক ফাঙ্গাস মিউকোরোমাইকোসিস জাইগোমাইকোসিস নামে পরিচিত। এটি একটি মারাত্মক বিরল ছত্রাকজনিত রোগ। যা মিউকোরামাইসেটস নামক ছাঁচ দ্বারা সৃষ্ট। এই ধরনের ছত্রাক সর্বত্র বিদ্যমান। বিশেষ করে মাটিতে এবং পচনশীল জৈব পদার্থ যেমন- কম্পোস্ট, সবুজ সার, উদ্ভিদের অবশিষ্টাংশ এবং প্রাণীর বর্জ্য। যেসব মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের ব্লাক ফাঙ্গাস হয়ে থাকে। যেসব মানুষের ডায়াবেটিস, ক্যান্সার এবং এইচআইভি রয়েছে তাদের ব্লাক ফ্যাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেশি। ব্লাক ফাঙ্গাস নামের ছএাকটি মানুষের মস্তিষ্ক, ফুসফুস এবং সাইনাসে বেশি আক্রান্ত করে থাকে। 


করোনা ভাইরাসের ফলে মানুষের শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যায়। শরীর বেশি দুর্বল থাকার কারণে সহজেই যেকোন রোগ সহজেই হয়ে যায়। কিছু দিন আগেই ভারতের দিল্লিতে এক করোনায় আক্রান্ত রোগীর শরীরে এই ব্লাক ফাঙ্গাস রোগটি ধরা পরে৷  




ব্লাক ফাঙ্গাসের লক্ষণ

মিউকোরমাইকোসিসের লক্ষণগুলি সংক্রমিত এলাকার উপর নির্ভর করে। সংক্রমিত জায়গায় যেসব লক্ষনগুলো দেখা দেয় : 


১. জ্বর


২. কাশি


৩. বুক ব্যাথা


৪. নিঃশ্বাসের দুর্বলতা


৫. মুখের একপাশে ফুলে যাওয়া


৬.মাথা ব্যাথা


৭. অনুনাসিক বা সাইনাস কনজেশন


৮. নাক বা মুখের উপরের অংশে কালো হওয়া 


৯. ব্যাথা অনেক তীব্র হতে পারে


১০. পেট ব্যাথা


১১. বমি বমি ভাব 


১২. ফুসকুড়ি 


১৩. দাঁতে ব্যাথা 


১৪. চোখে ঝাপসা দেখা 


১৫. নাক দিয়ে পানি পড়া। 


কুটেনিয়াস মিউকোরোমাইকোসিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে:


১. আলসারের মতো দেখতে ফোসকা


২. আক্রান্ত স্থান কালো হয়ে যায়


৩. গালের হাড়ে ব্যাথা


৪. উষ্ণতা


৫. অতিরিক্ত লালচে ভাব


৬. ক্ষতের চারপাশে ফুলে যাওয়া




ব্লাক ফাঙ্গাস প্রতিরোধ

১/ ঘর থেকে বের হওয়ার সময় বিশেষত বাগান, ধুলোবালিতে বা আবর্জনা ফেলার সময় মাস্ক পরতে হবে। 


২/ ত্বকের এক্সপোজার সীমিত করতে লম্বা হাতার কাপড় পরতে হবে।

 

৩/ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাবারে চিনির মাত্রা পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়ন্ত্রণে রাখতে হবে।


৪/স্টেরয়েড গ্রহণকারী রোগীদের সাবধানে পর্যবেক্ষণ করা উচিত।


৫/ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে স্টেরয়েড এবং অন্যান্য ঔষধ খাওয়া উচিত। 


৬/ অতিরিক্ত ধুলো বা মাটিযুক্ত জায়গা থেকে দূরে থাকতে হবে। 


৭/ বাইরে থাকার সময় যদি শরীরে কাটা বা আঁচড় লাগে তাহলে , যত তাড়াতাড়ি সম্ভব সাবান এবং পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে। 


৮/সংক্রমিত পানির সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলতে হবে। যেমন- বন্যার পানি বা পানিতে ক্ষতিগ্রস্ত ভবন ইত্যাদি। 


ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হলে কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। যেমন- 


১. ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। 


২. সীমিতভাবে স্টেরয়েডের ব্যবহার করতে হবে। 


৩. শরীরের কোন অঙ্গ পচে গেলে অস্ত্রপাচারের মাধ্যমে সেটা অবশ্যই বাদ দিতে হবে। 


৪. রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলে এমন ঔষধ খাওয়া প্রয়োজন। 


৫. পরিষ্কার এবং ফোটানো পানির মাধ্যমে অক্সিজেন থেরাপি দেওয়া প্রয়োজন। 




ব্লাক ফাঙ্গাসের চিকিৎসা 

শরীরে ব্লাক ফাঙ্গাসের লক্ষন গুলো দেখা দেওয়া সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। শরীরে যদি ইউরিনারি ক্যাথেটারের প্রয়োজন হয় তাহলে সেটাও নিতে হবে। প্র‍য়োজনে ৪-৬ সপ্তাহ পর্যন্ত স্যালাইন নিতে হবে। তবে কোন কিছুকেই এড়িয়ে চলা যাবে না। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। 



Share

You May Like

Cloud categories

schizophrenia hair loss cough edema heart disease contact dermatitis bites polycystic ovarian disease dementia ear typhoid fever bone gastric ulcer angina plaque psoriasis duodenal ulcer hepatitis-c candidiasis aids calcium and vitamin d supplement cavities uti seizures depression oral hygiene kaposi's sarcoma red eye scratches stiff neck arthritis generalized anxiety disorder infection laryngitis nervousness brain tumors cold

দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি

বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...

1 Like

নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন বিশেষজ্ঞরা

অনেকেই আছেন যারা অন্তরঙ্গ মুহূর্তে নাভিতে জিভ দিয়ে থাকেন । বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে ...

0 Like

কেন ডাক্তাররা সিজার করেন? জেনেনিন সিজার করার কারণ সমূহ

স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...

2 Like

আপনি কি অ্যালকোহল পান করেন ? কিছু বিষয় যেনে পান করুন

অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...

2 Like

নাক বন্ধ হলে এন্টাজল দিলে কি ক্ষতি হয়?

 নাক বন্ধে নাকের ড্রপ ব্যবহারে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?উত্তর: কিছু কিছু নাকের ...

0 Like

হটাত জ্বরে আক্রান্ত হলে করনীয়

জ্বর কোনো রোগ নয়, রোগের উপসর্গ। অনেক জ্বরেই কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। জ্বর হলে ...

1 Like

শীতকালে সর্দি, কাশি, নাক বন্ধ স্বাভাবিক ব্যাপার তবে যারা দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করছেন তাদের কিছুটা সতর্ক হওয়া দরকার

কিছু কিছু নাকের ড্রপ আছে যা দীর্ঘদিন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে স্যাল ...

2 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব ১

পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...

1 Like