Health experience | Write here | Write and share your health experience to help community.

অভিভাবকদের যে কাজগুলো বাচ্চাদের মনে খারাপ প্রভাব ফেলে।

Sheza Afrin Saturday, August 18, 2018


সন্তান মানুষ করা বেশ কঠিন কাজ। অনেকেই এটা করতে গিয়ে হিমসিম খেয়ে যান। সকলেই চান তাদের সন্তান যেন ভালোভাবে মানুষ হয়। তবে কোন পদ্ধতি বা পন্থা অবলম্বন করলে সন্তান ভালোভাবে মানুষ হতে পারে, তা অনেক সময়ে আমরা ভালো করে বুঝে উঠতে পারি না। এক গবেষণায় দেখা গেছে অভিভাবকদের আচরণ ও ব্যবহার সবচেয়ে বেশি প্রভাব ফেলে শিশুদের উপরে। আর সেজন্যই অনেক সময়ে কিছু কারণে বাচ্চার আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকে। আর এক গবেষণায় দেখা গেছে অভিভাবকরা কিছু কাজ এড়িয়ে চল্লে সন্তানরা অনেক আত্মবিশ্বাসি হয়ে উঠে। যেমনঃ 


১। বাচ্চারা ভুল করবেই। যদি সবসময়ই তার জন্য চেঁচান বা বকাবকি করেন, তাহলে বাচ্চার আত্মবিশ্বাসে চিড় ধরে। যদি তাকে শুধরাতে চান, তাহলে ডেকে আলাদা করে কথা বলুন। তাকে বোঝান, কোথায় ভুল হল।


২। অন্যদের সঙ্গে নিজের বাচ্চাকে তুলনা করবেন না। প্রত্যেকেই আলাদা ব্যক্তিত্বের। সকলের আলাদা গুণ রয়েছে। সেটা মাথায় রাখবেন।


৩। নিজের বাচ্চাকে ভালোবাসবেন তাতে দোষের কিছু নেই। তবে অতিরিক্ত আদিখ্যেতা, ভালোবাসায় নিজের আত্মবিশ্বাসের জায়গাটাই বাচ্চা তৈরি করতে পারবেন না। সেটা মাথায় রাখবেন।


৪। বাচ্চা যাই ভুল করুন না কেন, সকলের সামনে তাকে মারধর করা বা অপমান করা ইত্যাদি করবেন না। প্রয়োজনে আলাদা ডেকে কথা বলুন।


৫। বাহবা দিলে বা সাহস দিলে বাচ্চাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তাই ছোট-বড় সব কাজেই বাচ্চাদের বাহবা দিন।


৬। অন্য বাবা-মায়েরা কীভাবে বাচ্চাকে মানুষ করছেন, সেটা দেখে একই জিনিস নিজের বাচ্চার উপরে খাটানোর চেষ্টা করবেন না। প্রতিটি শিশুই আলাদা ধাঁচে তৈরি। তাই সকলকে আলাদা আলাদাভাবে মানুষ করতে হবে।


৭। শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন। তবে বেশি শৃঙ্খলার জালে বাচ্চাকে আবদ্ধ করতে গিয়ে শৈশব যাতে না নষ্ট হয়ে যায় ও বাচ্চা যাতে বিপদগামী না হয়ে পড়ে, সেদিকে লক্ষ্য রেখে সন্তান মানুষ করুন।





Share

You May Like

Cloud categories

inflammation cholera stomach cancer syphilis antiseptic ascites neuropathy renal insufficiency reduces wrinkles pregnancy urinary tract infection spine apathy burning runny nose fatigue bones and joints dry skin bacterial pancreatic cancer gastroesophageal reflux disease (gerd) calcium deficiency non-gonococcal urethritis heartburn irritable bowel syndrome (ibs) malnutrition surgery eczema disinfectant tia oral hygiene streptococcus first pertussis aids liver transplant

মাইগ্রেন কেন হয়, কিভাবে এটা প্রতিরোধ করবেন এর লক্ষণ ও চিকিৎসা

মাইগ্রেন একটি মাথাব্যাথা। যা মস্তিষ্কের মধ্যে নির্দিষ্ট পরিবর্তনের ফলে হয়ে থাকে । মাইগ্রেন ...

0 Like

রোজায় চোখ বা নাকের রোগীদের ড্রপ ব্যবহারে যে সমস্যা হয়

রোজায় চোখ বা নাকের রোগীরা যে সমস্যায় পড়েন সেটি হল রোজা রাখা অবস্থায় ড্রপ ব্যবহার করতে পারব ...

1 Like

ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যাসিডিটি থেকে রেহাই পাবেন

অ্যাসিডিটি মানেই পেটের সর্বনাশ! কখনও বুকজ্বালা, কখনও ঢেঁকুর আবার কখনও বায়ুর চাপ। এরপর তেলজ ...

0 Like

ইনসমনিয়া বা অনিদ্রা হওয়ার কারণ, এর লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

ইনসমনিয়া বা অনিদ্রা সবচেয়ে প্রচলিত ঘুমের ব্যাধিগুলির মধ্যে একটি। বর্তমান সময়ে এই ব্যাধি ল ...

0 Like

টিটেনাস কি, কেন হয় এবং এর চিকিৎসা

টিটেনাস একটি মারাত্মক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যা ক্লস্ট্রিডিয়াম টেটানি নামক ব্যাকটেরিয় ...

1 Like

সাধারণ সর্দি জ্বর থেকে দ্রুত কিভাবে মুক্তি পাবেন

সর্দি জ্বর আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি রোগ । একে ঠাণ্ডাজনিত সাধারণ সর্দি বলা যায় । এ ...

0 Like

বিশ্বের ২০টি দেশ সব চেয়ে বেশি করোনা ভাইরাস ঝুকিতে রয়েছে

বিশ্বের ২০টি দেশ সব চেয়ে বেশি করোনা ভাইরাস ঝুকিতে রয়েছে, বাংলাদেশ তারমধ্যে ১৩তম।  যেখ ...

1 Like

রাতে খাবার কতক্ষণ পর যৌন মিলন করা ভাল

খাবার পরপরই যৌন মিলন ভালো নয়। রাতে খাওয়ার অন্তত পক্ষে দুই ঘন্টা পর যৌন মিলন করা যায়, তব ...

1 Like