Health experience | Write here | Write and share your health experience to help community.

নিয়মিত লেবুর সরবত খান আর চকচকে থাকুন

Navil Das Friday, August 10, 2018


এক গ্লাস পানি এবং অর্ধেক লেবু দিয়ে সরবত বানান । এই লেবুর সরবত রাত দিন খেলেই দেখবেন অনেক জটিল রোগ আপনার কাছেউ ঘেষতে পারবে না। ঠিকই শুনেছেন, আসলে একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত লেবুর সরবত খাওয়া শুরু করলে ছোট-বড় অনেক রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে পাবেন আরও অনেক উপকার। যেমনঃ 


যারা বদ হজম, কনস্টিপেশন, বারংবার পেট খারাপ সহ নানাবিধ পেটের রোগে ভুগে থাকেন তারা প্রতিদিন সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়া শুরু করুন। এমনটা করলে স্টামাক অ্যাসিডের ক্ষরণ ঠিক মতো হতে শুরু করবে। ফলে রোগের প্রকোপ তো কমবেই, সেই সঙ্গে শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিনও বেরিয়ে যাবে।


মুখ থেকে খুব দুর্গন্ধ বের হয়? তাহলে আজ থেকেই লেবুর সরবত খাওয়া শুরু করুন। দেখবেন দুর্গন্ধ একেবারে চলে যাবে। শুধু তাই নয়, মাড়ি থেকে রক্ত পরা এবং দাঁতে যন্ত্রণা হওয়ার মতো সমস্যা হলেও এই পদ্ধতিটিকে কাজে লাগাতে পারেন।  লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপাটিজ। তাই তো লেবুর সরবত সব ধরনের সংক্রমণ, বিশেষত গলার সংক্রমণ কমাতে দারুনভাবে সাহায্য করে থাকে। এক্ষেত্রে লেবুর সরবত দিয়ে গার্গেল করলেই উপকার পাওয়া যায়।


গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু জল খেলে লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানেরা বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। ফলে লিভারের সুস্থ থাকে আর কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় ।

 

লেবুতে যে কেবল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মজুত থাকে, তা নয়, সেই সঙ্গে উপস্থিত থাকে ফসফরাস, ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম সহ আরও কত কী, যা দেহের পুষ্টির ঘাটতি দূর করে শরীরকে সতেজ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

 

খালি পেটে লেবুর সরবত খেলে দেহের পি এইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে। ফলে ভেতর এবং বাইরে থেকে শরীর এতটাই চাঙ্গা থাকে যে দৈহিক ও মানুষিক কর্মক্ষমতা দুটোই বৃদ্ধি পায়।

 

আপনি কি অতিরিক্ত মেদ নিয়ে চিন্তা করছেন? নিয়মিত লেবুর সরবত খেলে শরীরে জমে থাকা অতিরিক্তি মেদ দ্রুত কমে যায়। কারণ লেবুতে উপস্থিত পেকটিন নামক একটি উপাদান আছে যা শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে কম মাত্রায় খাবার খেলে স্বাভাবিকভাবেই শরীরে কম মাত্রায় ক্যালরি প্রবেশ ঘটে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।


নতুন এক গবেষণায় জানা গেছে যে, যারা অ্যাস্থেমা বা কোনও ধরনের রেসপিরেটরি প্রবলেমে ভুগছেন তারা যত দ্রুত সম্ভব খাবারে লেবুর সরবতকে অন্তর্ভুক্ত করুন। এই পানীয়টি শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতাকে কমিয়ে ফেলতে দারুন কাজে করে


অনেক কসমেটিক আর বিউটি প্রডাক্ট যা করে উঠতে পারেনি তা আপনার লেবুর সরবত নিমেষে করে ফলতে পারে। আসলে এই পানীয়তে উপস্থিত বেশ কিছু উপাদান ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। সেই সঙ্গে ত্বকের বয়স কমানোর পাশাপাশি ব্ল্যাক হেডস এবং বলিরেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

 

একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে নিয়মিত লেবুর জল খেলে স্ট্রেস কমে যায়। 




Share

You May Like

Cloud categories

bacterial infections type 2 diabetes etc nose arthritis hemorrhoids kidney stones pneumonia bone glaucoma dizziness contraception pertussis pain and fever cold kaposi's sarcoma mumps russell's viper and saw-scaled angina contact dermatitis stiffness alcoholism pancreatic cancer liver transplant ulcers burns hypertension syphilis pain kidney disease diabetes spondylitis diarrhea gerd strains genital herpes

দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি

বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...

1 Like

নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন বিশেষজ্ঞরা

অনেকেই আছেন যারা অন্তরঙ্গ মুহূর্তে নাভিতে জিভ দিয়ে থাকেন । বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে ...

0 Like

কেন ডাক্তাররা সিজার করেন? জেনেনিন সিজার করার কারণ সমূহ

স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...

2 Like

আপনি কি অ্যালকোহল পান করেন ? কিছু বিষয় যেনে পান করুন

অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...

2 Like

ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যাসিডিটি থেকে রেহাই পাবেন

অ্যাসিডিটি মানেই পেটের সর্বনাশ! কখনও বুকজ্বালা, কখনও ঢেঁকুর আবার কখনও বায়ুর চাপ। এরপর তেলজ ...

0 Like

মাথায় উকুন হলে কি করবেন?

যার একবার হয়েছে সেই জানে এর কষ্ট। তাই তো সবাই বেঁচে বেঁচে থাকে উকুনের থেকে। কিন্তু তবু কি ...

0 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব ১

পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...

1 Like

যে খাবার গুলো ভুল সময়ে খেয়ে নিজের অজান্তেই শরীরের মারাত্মক ক্ষতি করছেন

কয়েকটি খাবার দিনের নির্দিষ্ট সময়ে খাওয়া ভীষণ জরুরি। অন্যথায় শরীরের ক্ষতি হতে পারে। সম্প্রত ...

0 Like