যে সব খাবার অল্প বয়সেই আপনাকে বিপাকে ফেলতেপারে
প্রাত্যহিক জীবনে কতো কিছুই না খাওয়া হয়। কিন্তু সবকিছু কি আর স্বাস্থ্যবিধি মেনে খাওয়া যায়? ...
Health experience | Write here | Write and share your health experience to help community.
Abu Saadat
Tuesday, October 16, 2018

খাবার ছাড়া আমাদের জীবন ধারণ একেবারেই অসম্ভব। তবে খাবার নিয়ে রয়েছে অনেকেরই অনেক ভুল ধারণা। কেননা আমরা জানি, সুস্থ থাকতে প্রতি দিনের ডায়েটে সবুজ শাক-সব্জি, প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব প্রয়োজন। কিন্তু জানেন কি এই প্রয়োজনের পরিমাণ সম্পর্কে? কম পরিমাণ খেলে যেমন অপুষ্টি হতে পারে, তেমনই যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় পরিমাণ তাহলে তা শরীরে বিষক্রিয়া হতে পারে। জেনে নিন এমনই কিছু খাবার যা অতিরিক্ত খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে।
কলিজা:
আয়রন, ভিটামিন বি১২, ভিটামিন এ, কপার থাকায় মেটে শরীরের পক্ষে খুবই উপকারী। তবে প্রতি দিন মেটে খেলে শরীরে কপারের পরিমাণ বেড়ে যেতে পারে। যার ফলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও মাছের তেল:
সুস্থ থাকতে রোজ এক থেকে ছয় গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাওয়া প্রয়োজন। কিন্তু ১৩ থেকে ১৪ গ্রামের বেশি খেলে ভিটামিন এ টক্সিসিটি বাড়তে পারে। যার ফলে রক্তের সমস্যা দেখা দিতে পারে।
টুনা মাছ:
এই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন প্রচুর পরিমাণে থাকে। কিন্তু টুনার মধ্যে মিথাইলমারকিউরিও থাকে। যা শরীরে নিউরোলজিক্যাল টক্সিন বাড়ায়। যা শিশুদের দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি নষ্ট করে।
দারচিনি:
যে কোনও খাবারের স্বাদ বাড়াতে পারে দারচিনি। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ কৌরামিন। যা শরীরে বেড়ে গেলে লিভারে টক্সিনের পরিমাণ বাড়িয়ে দেয়। যা থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন চিকিত্সকরা।
জায়ফল:
বিরিয়ানি, কাবাবের মতো খাবারের যেমন, তেমনই কেক পুডিংয়েরও স্বাদ বাড়ায় জায়ফল। এর মধ্যে থাকা মিরসিসটিসিন শরীরে বেড়ে গেলে হার্টের সমস্যা, বমি, মাথা ঘোরার সমস্যা হতে পারে।
কফি:
নিয়মিত কফি খেলে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর ডিটক্স করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত কফি ইনসমনিয়া, পেট ব্যথা, পেশীর সমস্যা হতে পারে।
সবুজ শাক-সব্জি:
সুস্থ থাকতে ডায়েটে বেশি পরিমাণ ব্রকোলি, বাঁধাকপি জাতীয় সব্জি থাকা প্রয়োজন। তবে এই সব সব্জির মধ্যে থাকে থায়োসায়ানেট। যা অতিরিক্ত পরিমাণ শরীরে গেলে আয়োডিন শোষণের ক্ষমতা কমে যায় শরীরের।
কাঠ বাদাম:
এর মধ্যে থাকা সেলেনিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় ট্রেস এলিমেন্ট। তবে শরীরে সেলেনিয়ামের পরিমাণ বেড়ে গেলে টক্সিক হতে পারে। যার ফলে নখ, চুল পড়ে যাওয়া, হজমের সমস্যা, স্মৃতিশক্তি কমে আসার সমস্যা হতে পারে।
SHARE THIS
Share
lubrication anxiety dizziness vertigo stiffness breast spasm macular degeneration helicobacter pylori meningitis lymphomas contact dermatitis gerd bacterial infections influenza anxiety disorders contraception osteoporosis allergic rhinitis shock burns dry eye herpes simplex high cholesterol leprosy ankylosing spondylitis fertility corn ulcers cough bladder arthritis gum swelling vaginal itching glaucoma neurosyphilis
প্রাত্যহিক জীবনে কতো কিছুই না খাওয়া হয়। কিন্তু সবকিছু কি আর স্বাস্থ্যবিধি মেনে খাওয়া যায়? ...
0 Like
Medicines have become a part of our life because every one of us needs them at least once ...
1 Like
১. ক্যাকটাস: ক্যাকটাস গাছের পাতা সাধারণত কাটাযুক্ত হয়ে থাকে। দক্ষিন আমেরিকায় এই গাছ বেশি জ ...
0 Like
দৈনিক ১টি আপেল খান। কোন ডাক্তার লাগবে না! দৈনিক ৫টি বাদা ...
0 Like
এডিস মশা বিশ্বের অনেক বিপদজনক প্রাণীর মধ্যে একটি। ডেঙ্গু এবং পীতজ্বর এডিস মশার কামড়ের মাধ্ ...
0 Like
লবঙ্গকে আমরা কেবল মসলা হিসাবেই চিনি, এর হরেক রকম গুণের কথা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। এই ...
0 Like
যে কোন খাবার কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারটা কতটা মানানসই এবং স্বাস্থ্যের জন্য কত ...
0 Like
লাল চকচকে আপেল। দেখলেই লোভে খেতে ইচ্ছে করবে। কিন্তু এই লোভনীয় রঙের মধ্যেই রয়েছে ক্ষতিকর রা ...
0 Like
New to Welfarebd? Sign up
Subscribe to our newsletter & stay updated
0