Health experience | Write here | Write and share your health experience to help community.

প্রেমিকের লাশ কেটে মাংস রান্না করে খাওয়ালো প্রেমিকা!

Dr. Any Sunday, November 25, 2018


প্রেমের সম্পর্ক কখনো কখনো হরর সিনেমারও প্লট হয়ে যেতে পারে। প্রেমের শুরুর দিকে একজন আরেকজনকে আহ্লাদ করে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু এমনও হতে পারে প্রেমের একপর্যায়ে সন্দেহের বশে একজন আরেকজনকে আর সহ্য করতে পারছে না। এমনও হতে পারে, বিরক্তির চোটে রাগের মাথায় একজন আরেকজনকে মেরেই ফেলছে। বাস্তবে এমনই এক হত্যাকাণ্ড ঘটে গেছে আরব আমিরাতে। মরক্কোর এক নারী খুন করেছেন তার প্রেমিককে, যার সাথে ছিল সাত বছরের সম্পর্ক।

আরব আমিরাতের এক ফ্ল্যাটে তিনি এবং তার প্রেমিক থাকতেন। প্রেমিকের সাথে সাত বছরের সম্পর্ক। মোটামুটি সকলেই জানে এই প্রেমের কথা। কিন্তু, প্রেমিক কোনো এক কুক্ষণে নারীটিকে বলেন, সে মরক্কোতে অন্য একটি নারীর প্রেমে পড়েছে। সেই নারীকে বিয়ে করতে চায় সে। কথাটি শুনে ত্রিশ বছর বয়সী প্রেমিকা দিশেহারা হয়ে যায়। প্রেমিকের মুখে এতবড় কথা মেনে নেয়া তার পক্ষে সম্ভব হয়নি৷ ‘দুধকলা’ দিয়ে এতদিন যে কালসাপটি প্রেমিকা পুষেছিল, দেই কালসাপ(!)কে আর সহ্য করতে পারছিল না প্রেমিকা। ফলে রাগের মাথায় সে হত্যা করে তার প্রেমিককে। সেটাও প্রায় তিন মাস আগের ঘটনা। পাগলামি মাথায় চড়ে যাওয়ায় প্রেমিককে খুন করে সে। কিন্তু, এখন সমাজে জানাজানি হয়ে যাওয়ার তো ভয় আছে। তাই সে একটা ভিন্ন বুদ্ধি বের করে।

মহিলাটি যে অঞ্চলে থাকেন, সেই আল আইন শহরে কিছু পাকিস্থানি শ্রমিকরা কাজ করে, যাদের সাথে মহিলার সদ্ভাব। খুন করার পর মহিলা খুব অতিথিপরায়ণ হয়ে গেলেন। শ্রমিকদের ডেকে তাদের ভালভাবে আপ্যায়ন করলেন। আইটেম ছিল মাংস, ভাত। হাতের রান্না বোধহয় সুস্বাদু, তাই সেসব বলদ পাকিস্থানিরা বুঝতেও পারেনি তারা আরাম করে খেয়েছে মাংস আর ভাত৷ কিন্তু, সেই গোশত ছিল আসলে মহিলার প্রেমিকের মৃতদেহের গোশত। মহিলা তার প্রেমিকের দেহকে চপ চপ করে কেটে মাংসের টুকরার মতো করে রেখে দেয়। এগুলো মশলাপাতি দিয়ে রান্না করে পাকি শ্রমিকদের ডেকে এনে খাওয়ায়। কেউই কিছু বুঝতে পারে না।

একদিন, নিহত প্রেমিকের খোঁজে তার ভাই মহিলার বাড়িতে আসলো। মহিলা মিথ্যা বললো ভাইয়ের কাছে। বললো, প্রেমিক এই বাসায় থাকে না এখন আর, তাকে তাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু, নিহত প্রেমিকের ভাই রান্নাঘরে ব্লেন্ডার মেশিনের মধ্যে মানুষের দাঁতের মতো কিছু একটা দেখতে পায়। সেই ভদ্রলোকের সন্দেহ হয়৷ মহিলা সদোত্তর দিতে পারে না৷

তারপরই সন্দেহের খবর চলে যায় পুলিশের কাছে। পুলিশ আসে, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। এরই মধ্যে দাঁতের ডিএনএ টেস্ট করা হয় এবং তাতে তিন মাস ধরে নিখোঁজ সেই নিহত ব্যাক্তির সম্পর্ক পাওয়া যায়। পুলিশ মহিলাকে ভালমতো জেরা করলে একপর্যায়ে মহিলা স্বীকার করে, সে-ই তার প্রেমিককে খুন করেছে। প্রেমিকের দেহ কেটে কেটে পাকিস্থানিদের আপ্যায়ন করার তথ্যটিও মহিলা নিজেই দিয়েছে!

এই হচ্ছে সাত বছরের অমর(!) প্রেমের পরিণতি। ঘটনাটি এখন পুলিশ তদন্ত করছে। মহিলা কিভাবে খুনের কাজটি ঘটালো সেই ব্যাপারে কিছু জানা না গেলেও জিজ্ঞাসাবাদ চলছে। মহিলাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে আপাতত।

প্রেমের মরা জলে ডোবে না বলে গান আছে। গানটা পুরোপুরি সত্য না, প্রেমের মরা কখনো কখনো রান্না করা গোশতের টুকরা হয়ে মানুষের পেটেও যেতে পারে। যারা প্রেম করেন, তারাও খুব খেয়ালে। মাথায় রাখতে হবে, প্রেমের পরিণতি এমনও হয়

Share

You May Like

Cloud categories

insect bites etc. blisters shock herpes simplex injuries angina skin spine multiple sclerosis whooping cough diarrhea pain lactose intolerance edema rheumatoid arthritis red eye genital warts hypertension contraception iron deficiency vaginal dryness jaundice old age runny nose rickets fibromyalgia stress dry pneumonia meningitis common krait fractures disinfectant allergic contact dermatitis adults and children

সাম্প্রতিক সময়ে ভেষজ স্কিনকেয়ার পণ্যের ব্যাপারে আগ্রহ কেন বারছে? এইসব বিষয় নিয়ে লিখেছেন ডক্টর ফাহিমা জারা

বাজারে যে সব স্কিনকেয়ার পণ্য আছে সেগুলো কি আসলেও নিরাপদ? আমরা কি এই সব পন্যের উপর সম্পূর্ ...

0 Like

যেসব কারণে রাতে আগে আগে ঘুমাবেন

গবেষণায় দেখা গেছে, রাতের সুরুর দিকে শরীরের অপ্রয়োজনীয় "টক্সিন"কে "এন্টিবডি সিস্টেম" "ডি- ...

1 Like

গণিতের সূত্র সমূহ পর্ব-১

যারা হরহামেশাই অঙ্ক করতে গেলে সূত্র ভুলে যান, যদিও সূত্র মুখস্থ করার কিছু নাই একটা ছোট এক্ ...

0 Like

ব্রণ হওয়ার কারণ ও এর চিকিৎসা

ব্রণ নিয়ে আমাদের দেশের বেশির ভাগ মেয়েরাই সমস্যার মধ্যে রয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরাই ব্রণে ...

0 Like

পানির সঙ্গে অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে যেসব উপকার পাবেন

পানির সঙ্গে প্রতিদিন অন্তত একবার করে মধু মিশিয়ে পান করতে পারলে তা আমাদের শরীরের জন্য ভালো। ...

0 Like

শিক্ষক থেকে ঘর ক্লিনার

বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি বহু বছর ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত ছিলেন এখ ...

0 Like

গনোরিয়া কি? এটি কিভাবে এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পারে, এর চিকিৎসা কি, জানুন বিস্তারিত

গনোরিয়া একটি যৌন সংক্রামিত রোগ। যা পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে। এটি ...

0 Like

আমার ৩৫, আপনার??

একটি সাইকোলজিক্যাল টেস্ট।সবাই অংশগ্রহণ করুন।ডক্টর ফিলস টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটাতে আ ...

1 Like