Health experience | Write here | Write and share your health experience to help community.

হঠাৎ প্রেসার কমে গেলে কী করবেন?

Admin Post Friday, September 09, 2022

অনেকের হঠাৎ করেই প্রেসার ওঠানামা করে যেটা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে অবশ্যই তার প্রেসার খুব বেশি ওঠা-নামা করার কথা না। 




চিকিৎসকের মতে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকা উচিত ১২০-৮০। অন্যদিকে রক্তচাপ যদি ৯০-৬০ বা এর আশপাশে থাকে তাহলে লো ব্লাড প্রেসার হিসেবে ধরে নেয়া হয়। প্রেসার অতিরিক্ত নেমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহের ব্যাঘাত সৃষ্টি হয়। অতিরিক্ত দুশ্চিন্তা, পরিশ্রম ও ভয় থেকেউ লো ব্লাড প্রেসার হতে পারে।


যেসব লক্ষণে বুঝবেন প্রেসার ওঠানামা করছে

১। মাথা ঘোরানো

২। ক্লান্তি এমন কি অজ্ঞান হয়ে যাওয়া উপক্রম হউয়া

৩। বমি বমি ভাব

৪। অনেকের বুক ধড়ফড় করে

৫। দৃষ্টি ঝাপসা হয়ে আসা

৬। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হওয়া ।


প্রেসার বাড়াতে যেসব খাবার খাবেন

১। লবণ-পানি খেতে পারেন । লবনে সোডিয়াম থাকায় এটি  রক্তচাপ বাড়ায়। তবে পানিতে বেশি লবণ না দেয়াই ভালো।

২। বাদাম খেতে পারেন যেটা খুব দ্রুত প্রেসার বাড়াতে সাহায্য করবে। লো প্রেসার হলে ৫-৬ টি কাঠবাদাম ও ২০ - ২৫ টি চিনাবাদাম খেতে পারেন।

৩। কফি খেতে পারেন । ডার্ক কফি অথবা যে কোনো ক্যাফেইনসমৃদ্ধ খাবার দ্রুত ব্লাড প্রেসার বাড়াতে সাহায্য করে। আর যারা অনেক দিন ধরে লো-প্রেশার সমস্যায় ভুগছেন তারা সকালে ভারি নাশতার পর এক কাপ কফি খেতে পারেন।

৪। পুদিনা পাতা খেতে পারেন যেটাতে আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান যা খুব দ্রুত ব্লাড প্রেসার বাড়ানোর সাথে সাথে মানসিক টেনশনও দূর করে । এর পাতা বেটে এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন।

৫। হাতের কাছে যষ্টিমধু থাকলে খেতে পারেন । আদিকাল থেকেই যষ্টিমধু বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

৬। যদিও স্যালাইন হচ্ছে ডাক্তার নির্দেশিত একপ্রকার ওষুধ এরপরেও শরীরে নিম্ন রক্তচাপ হলে শুধু খাবার স্যালাইন খেলেই প্রেসার বেড়ে যায়। লো ব্লাড প্রাসারে খাবার স্যালাইন খুবী কার্যকরি এবং তাৎক্ষণিক ফলদায়ক।



গর্ভবতী মায়েদের প্রথম ৬ মাস হরমোনের কারণেও লো প্রেসার হতে পারে। এ সময় মাথা ঘোরানো বা বমি বমি ভাব অনুভূত হওয়া, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা, বেশি বেশি তৃষ্ণা অনুভূত হওয়া ও হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে । 



Share

You May Like

Cloud categories

gonorrhea skin infections infection plaque herpes simplex virus sneezing diabetes congestion cystitis burns mumps excessive sweating burkitt's lymphoma neck pain nutrition heart failure osteoarthritis down syndrome multiple sclerosis abortion stomach upset nausea skin care ear scratches gastric ulcer calcium supplement vaginal itching hepatitis-c muscle spasm pertussis aids liver cirrhosis back pain old age cobra

দৈনিক যে সমস্ত কাজ আমাদের ভাল রাখতে পারে

দৈনিক ১টি আপেল খান।     কোন ডাক্তার লাগবে না! দৈনিক ৫টি বাদা ...

0 Like

মাথায় ব্যথা পেলে প্রাথমিক চিকিৎসা

দ্রুত একটি আরামজনক স্থানে বসিয়ে মাথায় যে জায়গায় ব্যথা পেয়েছে সেই জায়গায় বরফ দিয়ে চেপে ধরুন ...

0 Like

মুখে দুর্গন্ধ হলে তাৎক্ষনিক কিভাবে দূর করবেন।

লবঙ্গকে আমরা কেবল মসলা হিসাবেই চিনি, এর হরেক রকম গুণের কথা আমরা অনেকেই ঠিকঠাক জানি না। এই ...

0 Like

মানুষ কেন দুঃস্বপ্ন দেখে ? কিভাবে এর থেকে মুক্তি পাবেন ?

দুঃস্বপ্ন দেখার ফলে একেক মানুষের উপর একেক প্রভাব পরে। অনেকে রাতের বেলা দুঃস্বপ্ন দেখে ভয়ে ...

0 Like

হঠাৎ প্রেসার বেড়ে গেলে কী করবেন?

বয়সের কারণে মাঝে মাঝে প্রেসার বেড়ে যায়। আবার অধিক দুশ্চিন্তা, ঘুমের ব্যাঘাতের কারনেউ প্রেস ...

0 Like

যেসব ভুলের কারণে নারীদের স্তনের আকৃতি ও সৌন্দর্য নষ্ট হয়

স্তনের আকৃতি সুন্দর রাখতে নারীদের চেষ্টার কোন শেষ নাই , অথচ প্রতিনিয়ত তাঁদেরই কিছু ভুলে ক্ ...

2 Like

আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়িয়ে তুলবেন?

মানুষের সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সারাবিশ্বে গবেষকরা নানা রকম আলোচনা চালিয়া যাচ ...

0 Like

ডেঙ্গু জ্বর কী? ডেঙ্গু জ্বরের কারণ কী?

দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারণ করেছে। সাধারণত আডিস নামক মশার কমরে এই রোগ হয়ে থাকে। ডেঙ্গু ...

2 Like