মাথায় ব্যথা পেলে প্রাথমিক চিকিৎসা
দ্রুত একটি আরামজনক স্থানে বসিয়ে মাথায় যে জায়গায় ব্যথা পেয়েছে সেই জায়গায় বরফ দিয়ে চেপে ধরুন ...
Health experience | Write here | Write and share your health experience to help community.
Dr. Any
Tuesday, January 08, 2019

বাবা ডাক শুনতে চাইলে এবার ফ্যাশন ছাড়ুন। আর আপনার অন্তর্বাসের ব্যাপারে সতর্ক হোন। টাইট আর ফ্যাশনবেল না, আরামদায়ক অন্তর্বাস পরুন। কারণ আপনার স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কি আপনার পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। অথবা দাঁড়িয়ে আছে। পরিসংখ্যান বলছে ৩০-৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ি পুরুষেরাই। পিতৃত্ব সুখ পেতে চাইলে পুরুষের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। ধূমপান, মদ্যপান, ব্যায়াম— এ সব কিছুই স্পার্ম কাউন্টের ওপর প্রভাব ফেলে। শুধু তাই নয়, সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে, আপনার অন্তর্বাসও প্রভাব ফেলে স্পার্ম কাউন্টের ওপর!
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে জানানো হয়েছে, আঁটসাঁট অন্তর্বাস পরলে কমে যায় স্পার্ম কাউন্ট। অন্যদিকে যারা অপেক্ষাকৃত ঢিলেঢালা, আরামদায়ক অন্তর্বাস পরেন, তাদের শুক্রাণুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। ব্রিটিশ গবেষক লিডিয়া মিনগুয়েজ-অ্যালারসিয়ন জানান, শুক্রাণু উৎপাদনের ওপর অন্তর্বাসের কোনো প্রভাব রয়েছে কিনা তা নিয়ে গত কয়েক বছর ধরেই গবেষণা চলছে। তিনি জানান, এই গবেষণার জন্য তিনি এমন ৬৫৬ জন পুরুষকে বেছে নিয়েছিলেন যারা বন্ধ্যাত্বের চিকিৎসা খুঁজছিলেন। এই গবেষণায় ১৮ থেকে ৫৬ বছর বয়সি এই পুরুষদের রক্ত ও শুক্রাণুর নমুনা নেওয়া হয় এবং তাদের অন্তর্বাসের ব্যাপারে কিছু প্রশ্নের উত্তর নেওয়া হয়। এই গবেষণায় অংশগ্রহনকারীদের মধ্যে ৩৪৫ জন পুরুষ জানান, তারা সাধারণত আরামদায়ক ও ঢিলেঢালা ‘বক্সার’ জাতীয় অন্তর্বাস পরেন। এই ৩৪৫ জন পুরুষ ছিলেন কমবয়সি এবং ছিপছিপে স্বাস্থ্যের অধিকারী। গবেষণায় দেখা যায়, ৩৪৫ জনের স্পার্ম কাউন্ট অন্যদের তুলনায় ১৭ শতাংশ বেশি ছিল, স্পার্ম কনসেনট্রেশন ছিল ২৫ শতাংশেরও বেশি, মোটাইল বা সক্রিয় স্পার্ম ছিল ৩৩ শতাংশের বেশি।
অন্যদিকে, আঁটসাঁট অন্তর্বাস পরার অভ্যাস রয়েছে যাদের, তাদের শুক্রাণুর সংখ্যা অনেকটাই কম। এ বিষয়ে অধ্যাপক লিডিয়ার মত, গরম বা উষ্ণতা পুরুষদের শুক্রাণুর উত্পাদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, কুপ্রভাব ফেলে শুক্রাণুর সংখ্যার উপর।
বিশ্বের অনেক গবেষকের মতে, এ গবেষণায় শুধুমাত্র অন্তর্বাসের ধরন দেখা হয়েছে। এই অন্তর্বাস তৈরিতে ব্যবহৃত কাপড় বা অন্তর্বাসের ওপর পরা প্যান্টের ধরণ নিয়ে কোনো প্রশ্ন বা পরীক্ষা করা হয়নি যা এই গবেষণার একটি সীমাবদ্ধতা হিসেবে দেখা যেতে পারে। এই গবেষণার সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করে নিয়ে অধ্যাপক লিডিয়া মিনগুয়েজ-অ্যালারসিয়ন জানান, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ বিষয়ে এত বেশি মানুষের ওপর গবেষণা আগে কখনো হয়নি।
তাই বাবা হতে ইচ্ছুক পুরুষদের তিনি ঢিলেঢালা অন্তর্বাস পরার বা গরম গরম পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, উত্তাপ বেশি হলে স্পার্ম বা শুক্রাণুর উৎপাদন কমে যেতে পারে।
SHARE THIS
Share
calcium and vitamin d supplement skin hypertension polycystic ovarian disease upper respiratory tract scabies gonorrhea eczema headache skin rash uti herpes zoster vitamin-b rhinitis nose muscle aches bites insect bites tetanus dermatitis atherosclerosis tuberculosis herpes simplex virus epilepsy kidney stones ascites hiv infection pain and inflammation bladder nervousness psoriasis pyelonephritis cavities lichen alcoholism
দ্রুত একটি আরামজনক স্থানে বসিয়ে মাথায় যে জায়গায় ব্যথা পেয়েছে সেই জায়গায় বরফ দিয়ে চেপে ধরুন ...
0 Like
বাঙ্গালির একটা বিশ্বাস আছে, আগেকার মানুষ অরিজিনাল ঘি খেতেন তাই তারা বেশিদিন বাছতেন। কিন্তু ...
1 Like
বাবা ডাক শুনতে চাইলে এবার ফ্যাশন ছাড়ুন। আর আপনার অন্তর্বাসের ব্যাপারে সতর্ক হোন। টাইট আর ফ ...
0 Like
বাজারে যে সব স্কিনকেয়ার পণ্য আছে সেগুলো কি আসলেও নিরাপদ? আমরা কি এই সব পন্যের উপর সম্পূর্ ...
0 Like
যৌন সংক্রামিত রোগ অনেক জটিল একটা সমস্যা। নারী ও পুরুষ যখন যৌন মিলন করে থাকে তখন এই রোগ ছড়া ...
1 Like
মেয়েরা বয়ঃসন্ধিকালে যাওয়ার পর প্রায়ই হরমোনের পরিবর্তন হয়ে থাকে। যার ফলে ব্রণ বা মুখের চুল ...
0 Like
যখন কোন পুরুষ কোন নারীর সাথে যৌন মিলন করতে যায়, যৌন মিলনের সময় যদি সেই পুরুষের গোপন অঙ্গ ন ...
0 Like
মেয়েদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা খুব দ্রুত উত্তেজিত হয় এবং যোন ...
0 Like
New to Welfarebd? Sign up
Subscribe to our newsletter & stay updated
0