Health experience | Write here | Write and share your health experience to help community.

কিভাবে বাচ্চার দাঁতের যত্ন নিবেন।

Orup gupta Thursday, August 23, 2018


দাঁতের রোগ এমন এক সমস্যা যা কম বেশি সবাইকে কষ্ট দেয়। প্রথমে কিছু ক্ষারীয় বস্তু থেকে কিছু ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে পরে দাঁতের বাইরের স্তর বা এনামেলটা নষ্ট করে দেয়।আস্তে আস্তে এই নষ্ট হয়ে যাওয়া স্তর থেকে গর্ত বা ফুঁটো সৃষ্টি হয়। আর যখন প্রচণ্ড ব্যাথা সুরু হয় তখনি আমাদের ঘুম হারাম। তখনি ডাক্তারদের কথা সরণ হয় আর মনেহয় কেন আগে এর থেকে বাচার চেষ্টা করলাম না। আর এই সমস্যায় বেশি পরে বাচ্চারা। গবেষণায় দেখা গেছে যে,প্রায় ২৮% বাচ্চার, বিশেষ করে ২-৫ বছর বয়সের মধ্যে,হয় দাঁতের ক্ষয় বা একটা অন্তত গর্ত বা ক্যাভিটির সমস্যায় ভোগে। এই প্রবন্ধে আমরা বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়েই বলব।


বাচ্চা যত ছোটই হোক না কেন, যত্ন তার নিতেই হবে।ছোট্ট,ছোট্ট দাঁত ও জিভ,নরম ভেজা কাপড় দিয়ে পরিস্কার করতে হবে। কিন্তু অনেক সময় এটাই যথেষ্ট নয়,তার মূল কারণ হল ক্যালসিয়ামের অভাব জনিত সমস্যা।বাচ্চার শরীরে প্রয়োজনীয় মাত্রায় ক্যালসিয়াম না থাকলে এরকম হয়। তাই যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান,তাদের আলাদা করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে বলেন ডাক্তাররা।


আজকাল বাচ্চারা খুব বেশি পরিমাণে চিনি বা ক্ষারীয় পদার্থ যেমন কোল্ড ড্রিঙ্ক খেয়ে থাকে, যা দাঁতের অনেক ক্ষতি করে ।আপনার বাচ্চাকে ওসব খাওয়া থেকে আটকান তো সম্ভব নয়। কিন্তু যেটা করতে পারেন,সেটা হল এসব খাবার পর দাঁতের সম্পূর্ণ যত্ন নিতে হবে। দাঁত পরিষ্কার করতে হবে।


বাবা মা হিসেবে আপনাকে যানতে হবে যে বাচ্চার দাঁতের ক্ষয়ের লক্ষণগুলো কি কি! প্রতিটি বাচ্চার ক্ষেত্রে লক্ষণগুলো এক নয়।কারোর ক্ষেত্রে হয়ত নিশ্বাসে দুর্গন্ধ, আবার অনেকে ক্ষেত্রে দেখা যায় বাচ্চার খেতে বা খাবার চিবোতে অসুবিধে হচ্ছে।অনেক বাচ্চার ক্ষেত্রে দাঁতের রঙ পালটে যায়।আপনি যদি এর মধ্যে কোন লক্ষণগুলো দেখে তাহলে যতদ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।


প্রতিকার

এবার এখন প্রশ্ন হল,কি করে দাঁতের ক্ষয় আটকাবেন? বাচ্চাদের এই সমস্যাগুলো থেকে রক্ষা করার দুটো মূল উপায় আছে। প্রথম উপায় হল,দাঁত ও মুখের সঠিক যত্ন নেওয়া। আপনার বাচ্চা যেন দিনে অন্তত দুবার দাঁত মাজে ।


খাওয়ার ধরণটা পালটান। যদি দাঁতের কোন সমস্যার লক্ষণ দেখেন,তাহলে প্রতিবার খাওয়ার পর দাঁত মাজার অভ্যেসটা করান। আপনার সন্তানকেও দাঁতের যত্ন নেওয়ার যথেচ্ছ শিক্ষা শুরু থেকেই দিন।


স্বাভাবিক প্রতিকার

আপনার বাচ্চা যদি দাঁতের ক্ষয় বা দাঁতের গর্ত (ক্যাভিটি) সমস্যায় ভোগে, তাহলে যতদ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কিন্তু তার সাথে কিছু স্বাভাবিক ও প্রাকৃতিক প্রতিকারগুলো চেষ্টা করে দেখা যেতে পারে। লবণ পানি দিয়ে মুখ কুলকুচি করা, রসুন, হলুদ, লবঙ্গ ও দারচিনির তেল এগুলো খুবই প্রচলিত ঘরোয়া উপষমের উপায়। এগুলো বাচ্চাদের জন্য করাও সোজা এবং আরামদায়ক। এবং সবচেয়ে ভাল কথা, এগুলোর কোন ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।


চিকিৎসা

ফ্লোরাইড দিয়ে চিকিৎসা,গর্ত ভরাট করা,রুট ক্যানাল,দাঁতের ওপরের ক্যাপ বা ক্রাউন। এগুলো খুব যত্নের সাথে করতে হবে, ২-৩ বার ডাক্তারের কাছে গিয়ে করা ভাল। পুরো পদ্ধতির সময় ধরে বাচ্চার বসে থাকাটা একটা কঠিন ব্যাপার।তাই আমরা বলি,চিকিৎসার পর্যায় যাওয়ার আগে তার প্রতিরোধ ব্যবস্থা রাখা ভাল।




একটা সুন্দর হাসি, দাঁতের স্বাস্থ্যের পরিচয়। এটা ধরে রাখার চেষ্টা করুন।



Share

You May Like

Cloud categories

obesity reduces wrinkles severe allergies trachoma dry mouth sneezing oral hygiene pain sex irritable bowel syndrome (ibs) leprosy conjunctivitis allergic rhinitis nose dandruff cystitis ulcers vaginal dryness rough skin piles skin grafts laryngitis premenstrual dysphoric disorder calcium and vitamin d supplement vitamin a deficiency skin rash cough severe eczema infection discomfort lichen planus aids cuts cervical cancer typhoid fever pancreatic

যেসব ভুলের কারণে নারীদের স্তনের আকৃতি ও সৌন্দর্য নষ্ট হয়

স্তনের আকৃতি সুন্দর রাখতে নারীদের চেষ্টার কোন শেষ নাই , অথচ প্রতিনিয়ত তাঁদেরই কিছু ভুলে ক্ ...

2 Like

বাচ্চাকে বুকের দুধ পান করালে মায়েরা যেসব উপকার পান

আপনি কি জানেন? বুকের দুধ খাওয়ানো মায়ের জন্যও উপকারী? এতে মায়েদের ব্রেস্ট ক্যান্সার , ...

0 Like

কিভাবে বাচ্চার দাঁতের যত্ন নিবেন।

দাঁতের রোগ এমন এক সমস্যা যা কম বেশি সবাইকে কষ্ট দেয়। প্রথমে কিছু ক্ষারীয় বস্তু থেকে কিছু ব ...

1 Like

গর্ভাবস্থার ডায়াবেটিস

গর্ভকালীন ডায়াবেটিস (GDM) সাধারণত গর্ভাবস্থায় মহিলাদের প্রভাবিত করে। জীবনযাত্রার অনেক সম ...

0 Like

ডেঙ্গু জ্বরের ফলে কি কি সমস্যা দেখা দেয় ? ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও চিকিৎসা

ডেঙ্গু হচ্ছে এক ধরনের মশা বাহিত ভাইরাস সংক্রমণ। যা ফ্লুর মতো অসুস্থতা সৃষ্টি করে। এডিস ম ...

0 Like

কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার আগে কিছু বিষয় যা সবার জানা প্রয়োজন

করোনাভাইরাস মূলত কোভিড-১৯ নামে পরিচিত। বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য সকল দেশেই এই ভাইরাস দ্ ...

0 Like

মেয়েদের যৌন স্পর্শকাতর অঙ্গ সমূহ

মেয়েদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা খুব দ্রুত উত্তেজিত হয় এবং যোন ...

0 Like